দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপে কাতারের বিরুদ্ধে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে সুইজারল্যান্ড। ম্যাচের ১৭ মিনিটে ব্রিল এমবোলোর দুর্দান্ত এক গোলে কাতারকে পেছনে ফেলে এগিয়ে গেছে সুইসরা।
ম্যাচের ১৩ মিনিটে প্রথম পেনাল্টির সুযোগ পায় সুইজারল্যান্ড। সুইস তারকা ব্রিল এমবোলোর বাড়িয়ে দেওয়া একটি হেড ধরে ডি-বক্সের ভেতর দারুণ গতিতে ছুটে যাচ্ছিলেন রেমো ফ্রয়লার। কিন্তু কাতার গোলরক্ষক মাহমুদ আবুনাদা লাইনের বাইরে এসে ফ্রয়লারকে মারাত্মকভাবে ফাউল করে বসেন। রেফারি সরাসরি পেনাল্টির বাঁশি বাজালেও সুইস খেলোয়াড় অফসাইডে ছিলেন কিনা, তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলে ভিএআর পরীক্ষা।
পরীক্ষা করার পর ভিএআর রেফারি মাঠের সিদ্ধান্তই বহাল রাখেন এবং পেনাল্টির গ্রিন সিগন্যাল দেন। এরপর ম্যাচের ১৭তম মিনিটে স্পট-কিক থেকে বল জালে জড়িয়ে সুইজারল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ফরোয়ার্ড ব্রিল এমবোলো। শুরুতে গোল হজম করে এখন ম্যাচ সমতায় ফেরাতে মরিয়া হয়ে উঠে কাতার। তবে প্রথমার্ধে গোল জন্য লড়াই করেও সমতায় ফিরতে পারেনি কাতার।
কাতারের সম্ভাব্য একাদশ: মাহমুদ আবুনাদা, আয়ুব আল-ওয়াই, বুয়ালেম খৌখি, পেদ্রো মিগুয়েল, হোমাম আহমেদ; ইসা লাইয়ে, আহমেদ ফাথি, জাসিম গাবের, ইউসুফ আবদুরিসাগ, আকরাম আফিফ এবং এডমিলসন জুনিয়র।
সুইজারল্যান্ডের সম্ভাব্য একাদশ: গ্রেগর কোবেল, সিলভান উইডমার, ম্যানুয়েল আকানজি, নিকো এলভেদি, রিকার্দো রদ্রিগেজ, গ্রেনিট শাকা, রেমো ফ্রয়েলার, রুবেন ভার্গাস, ফ্যাবিয়ান রিডার, ড্যান এনদোয়ে এবং জেকি আমদুনি।
কেএম